Skip to main content

প্রিয় হাই স্যার ও ঝাল চকলেট

লিখেছেন : মোঃ সোহেল রানা রাসেল


 প্রাইমারী পার করে হাইস্কুলে উঠেছি। প্রাইমারীর গন্ধ ক্লাস এইট পর্যন্ত থাকে। আমরা সবেমাত্র ক্লাস সিক্সের প্রথম সাময়িক পরীক্ষা শেষ করলাম। "আমি এখন ক্লাস সিক্সে, রুখবে আমায় কে" সরকারের মেয়েদের স্কুলগামী করতে প্রণোদনার স্লোগানটির মতো আমাদের দূরন্ত অবস্থা। 

টিফিন শেষ, ঘন্টা পরে গেছে। টিফিনের পরে আমাদের প্রথম পিরিয়ড শুরু হয় আর্মি ব্যারাকে থাকা সৈন্যদের মতো। কারণ, নিয়ম-নীতি আর শৃঙ্খলা পালনে আঃ হাই স্যার জাঁদরেল আর্মি অফিসারদের মতোই। শুধু তার উচ্চতার কারণে তাকে আর্মি অফিসার মনে হয় না। স্যারের নির্দেশ অনুযায়ী আমরা টিফিন শেষ হওয়ায় পাঁচ মিনিট আগেই ক্লাসে উপস্থিত হয়েছি। কিন্তু পুরো ক্লাস জুড়ে হৈ হুল্লোড়। টিফিন টাইমের একটু পরেই মুষল ধারে বৃষ্টি হয়ে গেছে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টিতে তার রেশ রয়ে গেছে। আমরা অনেকেই ছাতা না থাকায় টিফিন খেতে বাহিরে যাইনি। কেউ কেউ ছাতা আনার পরেও বৃষ্টিতে ভিজে টিফিন খেয়ে এসেছে। বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লাগার ভয় থাকে। তার পরে ভিজে অবস্থায় ক্লাস করাও অসম্ভব। হেডস্যার পরিস্থিতি বিবেচনা করে আগে দুই তিন দিন ক্লাস ছুটি করে দিয়েছিলেন। টিফিনের পরে ক্লাস করা সবথেকে বিরক্তিকর একটা কাজ। সবাই কেমন ঝিমিয়ে পড়ে। আজকে ক্লাস ছুটি নেওয়ার এমন সুযোগ মিস করা যায় না। আমরা কয়েকজন মিলে দরখাস্ত লিখছি।

ঢিলেঢালা পায়জামার সাথে পাঞ্জাবি। হাতে নাদুস-নুদুস একখানা বেত নিয়ে স্যার ক্লাসে ঢুকলেন। তাঁর ঢিলেঢালা পায়জামাকে আমরা মহিলাদের পেটিকোটের সাথে তুলনা করতাম। এটাই তাঁর ফ্যাশন। কিন্তু রেগুলার বেত নিয়ে ক্লাসে আসা তাঁর ফ্যাশন না। তিনি কথার মাধ্যমে যা শাস্তি দিতেন তা আমাদের জন্য যথেষ্ট ছিল। একবার তার হাস্যরসাত্মক অপমানে বাবুর নাজেহাল অবস্থা হয়েছিল। ও ইউনিফর্ম না পরে নানান রঙের বড় বড় চেকের একটা শার্ট পরে ক্লাসে এসেছিল। ব্যাস আর যায় কোথায়! কি স্কুলে চানাচুর বেঁচতে আইছো? লাভের টাকায় কাল ইউনিফর্ম পরে আসতে পারবি তো? সবার খুব হাসি পেলেও তার হাসি হাসি মুখের রহস্যে আমরা নিশ্চুপ থাকাই নিরাপদ মনে করতাম সবসময়। ভয় দেখিয়ে জয় করতে পারলে অস্ত্রের কি প্রয়োজন? এটাই তাঁর মহাবিদ্যা ছিল। দৃষ্টির সীমানায় তাঁকে দেখলেই দুনিয়ায় খারাপ ছাত্রটি ভালো সেজে উঠতো। আজ বেত নিয়ে ক্লাসে ঢুকার বিশেষ কারণ আছে। মুহূর্তেই ক্লাসে পিনপতন নীরবতা।

 স্যার  আজ সোজা গিয়ে চেয়ারে বসলেন না। দরখাস্ত লেখা খাতা নিয়ে দরজার কাছের ফার্স্ট বেঞ্চের কোনায় গিয়ে দাঁড়ালেন। আমরা মনে মনে দুরুদ পাঠ করছি। কার কপাল আজ খারাপ আছে শুধু আল্লাহ ও স্যার জানেন। কিন্তু যা ঘটতে চলেছে তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। স্যার মুখে চওড়া হাসি এনে সবার উদ্দেশ্যে বললেন তোরা ঝাল চকলেট খেতে চাও কে কে? আজ তোদের সবাইকে ঝাল চকলেট খাওয়াবো। সবাই বাম হাত পাতবি। স্যার সবাইকে পঞ্চাশ পয়সার ঝাল চকলেট দিবেন শুনে মনে স্বস্তি অস্বস্তি দুটোই কাজ করছে। স্যারের বাম হাত পকেটে আর ডান হাতে বেত।

 নির্দেশ মতো সবাই বাম হাতে চকলেট নিয়ে চুষে চুষে খাচ্ছি। ঝালটা শুধু জিবে অনুভব করছি না। যখন চকলেট হাতে নিয়েছিলাম তখন গরম কয়লা হাতে নেওয়ার মতো ঝলসে উঠে ছিল। এখন জিবের রসে সেটা ফ্রিজ থেকে বেড় করা শক্ত মাছের মতো হয়ে আছে। দুটো করে চকলেট ক্লাসের সবাইকে দেওয়া হলো। এখন আমাদের চোখে ঝাল চকলেটের ঝাঁঝ। পিনপতন নিরবতা আগেই ছিল। মাঝখানে কয়েক মিনিট কতগুলো সপাং সপাং শব্দে পরিবেশটাকে ঘুমোট করে দিয়েছে।

 স্যারের প্রশ্নে ক্লাসে নীরবতা ভাঙ্গলো, ইচ্ছে করে বৃষ্টিতে ভিজলি কেন? আমাদের ফাঁকি দেওয়া শিখে গেছো মনে করো? ছোট্ট ছোট্ট ডাউকের(ডাহুক) বাচ্চারা আবার মিথ্যে দরখাস্ত লিখে! ক্লাস ফাঁকি দিয়ে ভবিষ্যতকে যতটা ফাঁকি দিবি, তার থেকে বেশি ফাঁকি তোদের মধ্যে বাস করছে। মিথ্যে বলা, প্রতারণা করা নিকৃষ্ট পথ। বই পড়ে আলোকিত হওয়া তোদের কাজ। যার আলোয় সবার অন্ধকার দূর হবে। এই শিক্ষাটা আজীবন যেন মনে থাকে।

প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার যাত্রায় অনেক স্যারদের শাসনের সাথে ভালোবাসা পেয়েছি। সবার একটাই প্রত্যাশা ছিল- মানুষের চেহারায় জন্ম নেয়া মানুষকে সত্যিকার মানুষ গড়া। তাদের নিরন্তর নিরলস প্রচেষ্টার অম্ল মধুর স্মৃতিগুলো সবসময় আমাদের তাড়িত করে। আজ বয়সে অনেক বড় হয়েছি, মানুষ হতে পেরেছি কিনা জানিনা। কিন্তু শ্রদ্ধেয় শিক্ষকদের শাসনের ঝাঁঝ মানুষ হওয়ার চেষ্টায় সাথে নিয়ে চলছি। সবাইকে আলোকিত করার প্রচেষ্টায় রত সকল শিক্ষকের প্রতি রইল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

Comments

Popular posts from this blog

দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেস ভাড়া বিজ্ঞপ্তি: ফেব্রুয়ারি ২০২৪🏡

  পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় এই দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেসগুলো ভা ড়া হবে। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় স্পেস টি: ১)বিবরণ :  ভাড়া হবে ব্যাংক/ বিমা/ অফিস    ৪ তলায় ছাদ দেয়া আছে ইচ্ছে মতো করে দেয়া যাবে।  লোকেশন: পারেরহাট রোড, ম্যালেরিয়া পুল, ওয়ালটন সার্ভিস সেন্টার বিল্ডিং।  যোগাযোগ : 01611200299         : 01711570893 ২) বিবরণ:  পৌরসভার স্টল এর একটি দোকান ভাড়া দেওয়া হইবে। লোকেশন: পিরোজপুর শহরের রাজারহাট বাটা শোরুমের বিপরীত পাশে।  যোগাযোগ : 01718050094 ৩) বিবরণ : বিল্ডিংয়ের দ্বিতীয় এবং তৃতীয় তলা ভাড়া দেয়া হবে  ব্যাংক অথবা ব্যবসা প্রতিষ্ঠান এর জন্য।  বর্তমানে বিল্ডিংয়ের প্রথম তলায় আছে,   বাংলাদেশের সনামধন্য গার্মেন্টস পন্যের ব্যবসা প্রতিষ্ঠান "ADLIB". দ্বিতীয় তলা = অগ্রিম ৬ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ২১০০০ টাকা। তৃতীয় তলা = অগ্রিম ৫ লক্ষ টাকা এবং মাসিক ভাড়া ১৫০০০ টাকা। লোকেশন: পিরোজপুর সদর রোড, সাধনা ব্রিজ সংলগ্ন, যোগাযোগ : ০১৭১২৭৪৪৫৩৬ বি.দ্র: দ্রুত সময়ের মধ্যে আপনার ...

দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেস ভাড়া বিজ্ঞপ্তি: মার্চ ২০২৪🏡

  পিরোজপুর জেলার বিভিন্ন জায়গায় এই দোকান,ব্যাংক-বীমা,অফিস স্পেসগুলো ভাড়া হবে। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় স্পেস টি: ১) শোরুম/ ব্যাংক/কোচিং সেন্টার/ ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টার/চাইনিজ রেস্টুরেন্ট এর জন্য ভাড়া দেওয়া হবে।  বিবরন: ফ্লোর সাইজ ১ম তলা  ৩০০০ এবং ২য় তলা ৩৫০০ স্কয়ার ফিট।১ম ও ২য় তলা কমার্শিয়াল স্পেস (শোরুম/ ব্যাংক/কোচিং সেন্টার/ ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টার/চাইনিজ রেস্টুরেন্ট এর জন্য) ভাড়া দেওয়া হবে।  লোকেশন: পিরোজপুর জেলা শহরের প্রানকেন্দ্রে সালাম প্লাজা।  যোগাযোগ:  01711902109 ২) অফিস/শো-রুম/ডিপো এর জন্য ভাড়া হবে🏠 বিবরন:২৩০০ SFT নীচতলা ও ২য় তলা সহ একত্রে অথবা আলাদা ভাবে ভাড়া হবে। লোকেশন: সোহরাওয়ার্দী কলেজ রোড, মেইন রোডের সাথে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। যোগাযোগ: ০১৭১১৭৮৪২৩০ বি.দ্র: দ্রুত সময়ের মধ্যে আপনার মনের মতো বাসা খুঁজে পেতে আমার পিরোজপুর.কম থেকে নিতে পারেন Search Home সার্ভিস। মনে রাখবেন, যারা বাসা ভাড়া দিতে চান তাদের জন্য আমার পিরোজপুর.কম এর পক্ষ থেকে রয়েছে Smart To-Let সার্ভিস। আর যারা বাসা ভাড়া নিতে চান তাদের জ...

জানুয়ারি ২০২৪ এর জমি বিক্রির কিছু বিজ্ঞপ্তি 🪧

পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় জমিগুলো বিক্রি হবে। ১.পিরোজপুর পৌরসভার মধ্যে জেলা স্টেডিয়ামের দক্ষিণ পাশে আহসান হাবীব রোডে একসাথে, একদাগে ৮ শতাংশ করে ২টি প্লট, মোট ১৬ শতাংশ বাড়ি করার উপযোগি উচু জায়গা বিক্রয় করা হইছে। যোগাযোগ :(নামাজের সময় ব্যতীত) 01718050094 01734034194ll. ২.পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের রোড থেকে একটু সামনে ওয়াটার অব্দা রোড়ে জমি বিক্রয় হবে। বিবরণ: প্রয়োজন মত নিতে পারবেন 4/5/6 শতক। যোগাযোগ: 01752900135 ৩.পিরোজপুর  বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েত আফিসের পাশে টিনের ঘর সহ জায়গা বিক্রি করা হবে। যোগাযোগ: ০১৯১৮-২৯২৭০৪ ৪. জমি : শতাংশ ৫০ মালিক: মো: মজিবর আকন ভরাটকৃত জমি বাড়ি করার জন্য উপযুক্ত জমি কোন ধরনের মাটি দিতে হবে না,  জমিতে সুপা‌রি বাগান ও নাল জ‌মি।  সমস্ত ডকুমেন্ট খাজনা খারিজ আপটুডেট। বিস্তারিত জানতে নিম্ন ফোন নম্ব‌রে যোগাযোগ করুন: ঠিকানা :মঠবা‌ড়িয়া আলিম সি‌নেমা হ‌লের পার্শ্ববর্তী রাস্তা, আলহাজ্ব আজিজ খলিফার মাদ্রাসার পশ্চিম পাশে,মঠবাড়িয়া, পিরোজপুর যোগাযোগ : 01717422282 ৫. জমি দাতা: মারুফুল আলম জমির ঠিকানা: উত্তর মিঠাখালী সরকারি পোস্ট অফিস সং...